1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিএনপিকে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান কাদেরের

  • সম্পাদনার সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

বিদেশীরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি বিএনপি নেতাদের প্রতি এ আহ্বান জানান। বিএনপিকে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি রোগ সারাতে আবারো বিদেশী চিকিৎসকের কাছে ধর্ণা দিতে শুরু করেছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। নালিশের রাজনীতি প্রকৃতপক্ষে বিএনপিকে নিজ দলের মেরুদণ্ডহীনতা আর সিদ্ধান্তহীনতাকেই স্পষ্ট করে তুলেছে। তিনি বলেন, মসনদের মোহ বিএনপিকে স্বাভাবিক রাজনীতি এবং জনগণ থেকে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু জনগণ মোহগ্রস্ত নয়, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের রাজনীতিতে আস্থাশীল। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে গাঁটছড়া বেঁধে যারা রাজনীতি করে এবং সাম্প্রদায়িক অপশক্তির সাথে ক্ষমতা ভাগাভাগি করে; তাদের মুখে এমন নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ ও রাষ্ট্রবিরোধী রাজনীতি, নেতিবাচক কর্মকাণ্ড এবং দুর্নীতি ও অপকর্মের জন্য বিএনপি ইতোমধ্যে গণবিরোধী হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে। বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের আগে নিজের ঘরে গণতন্ত্র ফিরে আনা আবশ্যক। নিজেদের দলে অগণতন্ত্র এবং স্বেচ্ছাচারিতা চর্চা করে বিএনপি কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশবাসী তা আবারো জানতে চায়। তিনি বলেন, বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক প্রকৃতপক্ষে তারাই গণতন্ত্র বিরোধী অপশক্তি এবং গণতন্ত্রের চলমান অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধক। বিএনপি নির্বাচন ভীতি রোগে আক্রান্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অবিরাম সরকারের অন্ধ সমালোচনা এবং মিথ্যাচার এ রোগের লক্ষণ।
বিএনপির সময়কালের অন্ধকার লোডশেডিংয়ের যুগ পেরিয়ে উন্নয়নের আলোয় উদ্ভাসিত দেশের প্রতিটি জনপদ এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবসময় জনগণের সুখ-দুঃখের সাথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর একথা বুঝতে পেরেই বিএনপি অগণতান্ত্রিক পথে হাঁটছে, চোরা গলির সন্ধান করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies