1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

চীনে ১৩৩ যাত্রী নিয়ে বিধ্বস্ত বোয়িং-৭৩৭ বিমান

  • সম্পাদনার সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

দক্ষিণ-পূর্ব চীনে একটি বোয়িং-৭৩৭ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে জানানো হয়। চীনের চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এই বিমানটিতে ১৩৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সবার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। খবরে জানানো হয়, দক্ষিণ-পূর্ব চীনের গুয়াংজি অঞ্চলের ওউজো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনায় ‘এক আগুনের পাহাড়’ তৈরি হয় বলে খবরে জানানো হয়। উদ্ধারকারী দল ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলে খবরে জানানো হয়। ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। সেগুলোতে দেখা যাচ্ছে পাহাড়ের ওই এলাকা থেকে বেড়িয়ে আসছে ধোঁয়া। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১টায় গুয়াংজু যাওয়ার উদ্দেশে বিমানটি কুনমিং থেকে উড্ডয়ন করে। দুপুর ২টা ২২ মিনিটে বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় তিন হাজার দুই শ’ ২৫ ফুট উঁচু দিয়ে ৩৭৬ নট গতিতে বিমানটি চলছিলো। বিমানটির বেলা ৩টা ০৫ মিনিটে গুয়াংজুতে অবতরণের সময় নির্ধারিত ছিলো।
এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ে চীনের বিমানযাত্রার ক্ষেত্রে বৃহত্তম দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। চায়না ইস্টার্ন চীনের তিনটি প্রধান এয়ারলাইন্সের মধ্যে অন্যতম। চীনের অভ্যন্তরীণ ও বৈদেশিক ২৪৮টি গন্তব্যে এটি যাত্রী পরিবহন করে।
সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies