1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

গোবিন্দগঞ্জে  হুসেইন মুহম্মদ এরশাদের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২১২ বার প্রদশিত হয়েছে

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩ তম শুভ জন্মদিন উপলক্ষে ২০ মার্চ বিকেলে স্থানীয় কাটাখালী হোটেলে কেক কর্তন, রালী দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য, সাবেক ছাত্র নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী মো মোস্তাফিজুর রহমান মোস্তা।  পৌর জাতীয় পার্টির সভাপতি (ভারঃ) মো আব্দুস ছামাদ সামুর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি খায়রুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো আইয়ুব আলী সাধারণ সম্পাদক পৌর জাতীয় পার্টি, মো ফেরদৌস আলম সাংগঠনিক সম্পাদক পৌর জাতীয় পার্টি, মো আতিকুর রহমান আতিক যুগ্ম আহবায়ক গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতি ও ফিরোজ কবীর সদস্য গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক পার্টি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলা যুব সংহতি নেতা, আইনুল ইসলাম,সিরাজুল ইসলাম, আমিনুল, মিলন,সহ আরো অনেকেই। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দলকে শক্তিশালী করার লক্ষে আগামীতে উপজেলা ও পৌর কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies