1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইউক্রেন ও রাশিয়া ‘গুরুত্বপূর্ণ’ কিছু বিষয়ে একমত হয়েছে : চাভুশওলু

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে সংকট সমাধানে উভয়পক্ষ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একমত হয়েছে। রোববার তুরস্কের দৈনিক হুররিয়াতের কাছে এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে তারা চুক্তির জন্য প্রথম চার দফায় সম্পূর্ণ একমত হয়েছে। কিছু বিষয়ে সমাধানের জন্য প্রেসিডেন্টদের পর্যায়ে যেতে হবে।’ তিনি জানান, তুরস্ক প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে চাচ্ছে। মওলুদ চাভুশওলু বলেন, ‘যদি শান্তি অর্জিত হয়, তবে তারা অবশ্যই মিলিত হবেন।’ তিনি জানান, এই ধরনের সম্ভাবনা রাশিয়া বা ইউক্রেনের নেতারা এখনো নাকচ করে দেননি। চাভুশওলু বলেন, ‘আজ পর্যন্ত আমরা এর বিপক্ষে কাউকেই পাইনি। অন্য অনেক দেশ এই আয়োজনের (ইউক্রেন-রাশিয়া বৈঠক) চেষ্টা করেছে, তবুও তাদের তুরস্কে একত্রিত করতে পেরে আমরা আনন্দিত। সর্বশেষে তুরস্কে হোক বা অন্য কোনো দেশে, তাদের মিলিত হওয়া জরুরি।’ গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ বন্ধে দুই পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। এর মধ্যে তুরস্কের আন্তালিয়ায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। যুদ্ধে বেসামরিক লোকদের দূরে রাখা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে দুইপক্ষ একমত হলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এখনো কোনো ঐক্যমতে পৌঁছেনি ইউক্রেন ও রাশিয়া।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies