1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকার দলীয় লোকদের লুটপাটের লাইসেন্স দিয়েছে : রিজভী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার দলীয় লোকদের লুটপাটের লাইসেন্স দিয়েছে। এ কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া, মানুষের নাগালের বাইরে। শুক্রবার বিকেলে শবে বরাত উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকার দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এখন জাতিগোষ্ঠী ভেদে উৎসব পালন করতে গেলেও ভয় হয়। এখন মানুষের জীবনধারণ কঠিন হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। মানুষের নাগালের বাইরে। রিজভী বলেন, মানুষ ভাত ও তরকারির বিকল্প খুঁজছে। এখন আগের পাঁচ টাকার বনরুটি ১০ টাকা। কলা ১০ টাকা। এগুলো হচ্ছে দুর্ভিক্ষের লক্ষণ। মানুষ বিকল্পও খুঁজে পাচ্ছে না। ভরা মৌসুমেও পণ্যের দাম বেড়েছে। এটা যে কৃত্রিমভাবে করা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সরকার ভয়ের পরিবেশ তৈরি করেছে। মানুষের ভাত তরকারি কেড়ে নিয়েছে। তারা নিজেদের লোকদের দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সাজিয়েছে। কিন্তু জনগণের ক্ষোভের কাছে কামানও টিকতে পারে না। আপনাকে যেতে হবে এটা অবশ্যম্ভাবী। রিজভী বলেন, আসুন আমরা আজকে বিশেষ এই মহিমান্বিত রাতে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি যেন এই অবৈধ সরকার বিদায় নেয় এবং খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পান, তারেক রহমান সুস্থ হয়ে দেশে ফিরে আসেন এবং মানুষ ঠিক মতো খাবার ও বেঁচে থাকার সুযোগ পায়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মজিবুর রহমান, ওলামা দলের আহ্বায়ক শাহ মো. নেছারুল হক, সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies