1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইভিএম এখনো বুঝে উঠিনি : সিইসি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২০৯ বার প্রদশিত হয়েছে

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এখনো বুঝে উঠতে পারেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ইভিএম আমরা এখনো বুঝে উঠিনি। বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলবো।’ শুক্রবার (১৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। এসময় সব দলের সহযোগিতায় যেকোনো নির্বাচন আয়োজন করতে চায় বলে কাজী হাবিবুল আউয়াল জানান। তিনি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করা। জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় সরকার নির্বাচন হোক আমাদের দায়িত্ব আইনের আলোকে সকল দলের অংশগ্রহণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করা। আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলে সবাই আনন্দিত হবে।’ সিইসির দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চার দিনের সফরে চট্টগ্রাম আসেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। উল্লেখ্য, চার দিনের সফরে চট্টগ্রাম এসেছেন সিইসি। শনিবার সকালে নিজ বাড়ি সন্দ্বীপের উদ্দেশ্য যাত্রা শুরু করবেন এবং সেখানে অবস্থান করবেন। পরের দিন রোববার বেলা ১১টায় সন্দ্বীপ উপজেলায় স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সোমবার সকালে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন সিইসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies