1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

১৮ বছর বয়সেই বুস্টার ডোজ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

এখন থেকে ১৮ বছর হলেই করোনার বুস্টার ডোজ নিতে পারবে মানুষ। যা আগে ছিল ৪০ বছর। দ্বিতীয় ডোজ নেয়ার ৪ মাস পার হলেই বুস্টার ডোজ নেয়া যাবে। এছাড়া যাদের দ্বিতীয় ডোজ নেয়ার ৪ মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এসএমএস পাননি তারাও কেন্দ্র গিয়ে বুস্টার নিতে পারবেন। বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন পরিচালক শামসুল হক অতীব জরুরি এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে কোভিড ভ্যাকসিনেশন বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত এসেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচির আওতায় দেশে ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেয়া হবে। বাংলাদেশে এতদিন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ৬ মাস পর বুস্টার ডোজ দেয়া হচ্ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ দিতে হবে। যাদের দ্বিতীয় ডোজের চার মাস অতিবাহিত হয়েছে তারা এসএমএস না পেলেও কেন্দ্রে আসলে টিকা নিতে পারবেন। এক্ষেত্রে সম্মুখসারির যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ ও নারীদের প্রাধান্য দিতে হবে।
অ্যাস্ট্রেজেনেকা, মডার্না ও ফাইজারের কোভিড ভ্যাকসিন প্রাপ্যতা অনুযায়ী বুস্টার ডোজ হিসেবে প্রদান করতে হবে। ১২ বছরের বেশি যে সব ব্যক্তির প্রথম ডোজের টিকা নেওয়ার ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। যারা প্রথম ডোজের অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়েছেন, তাদের দুই মাস ব্যবধানে দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করতে হবে। ‘একদিনে এক কোটি’ প্রথম ডোজের ক্যাম্পেইনে যারা টিকা নিয়েছেন তাদের আগামী ২৮ থেকে ৩০ মার্চ দ্বিতীয় ডোজের টিকা আগের ক্যাম্পেইন কেন্দ্র থেকে দেওয়া যাবে। দেশব্যাপী আয়োজন করা উন্নয়ন মেলায় বুথ স্থাপন করে টিকা প্রদান করতে হবে।
১২ বছরের বেশি যেসব নাগরিক এখনও প্রথম ডোজের টিকা নেননি, তাদের এই ক্যাম্পেইনে টিকা নেওয়ার আহ্বান জানানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies