1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২২ পালন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩১৫ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২২ পালন করা হয়েছে।বদলগাছী উপজেলা প্রশাসন এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ১৭ মার্চ সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা পরিষদের সদস্যগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক সংগঠন, থানা পুলিশ এবং বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। তারপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু,থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোখলেসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies