1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পোরশায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৮৫ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার” প্রতিপাদ্যের আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস নওগাঁর পোরশায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, থানা পুলিশ, আনসার, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে। দিবসটিতে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন, অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য রালী বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে মসজিদ, মন্দিরে সবার সুখ, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies