1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে নওগাঁয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া ও মাহফিল এবং কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বালুডাঙ্গা বাসষ্ট্যান্ডে নওগাঁ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এ আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া ও মাহফিল এবং কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজর সাবেক অধ্যক্ষ প্রফেসার শরিফুল ইসলাম খান। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের নওগাঁর প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা এস এম হুমায়ুন কবির এর সভাপতিত্বে এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নওগাঁর কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ সাবেরা সুলতানা আল আমান্না, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ও মোহনা টিভির নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নওগাঁর ক্লিনিক্যাল (ফিজিওথেরাপিস্ট) ডাঃ গোলাম কিবরিয়া প্রমূখ সহ সেবা নিতে আশা প্রতিবন্ধী শিশু ও পরিবার এবং স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies