1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক: গণতন্ত্র, মানবাধিকার, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৬০ বার প্রদশিত হয়েছে

জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপি চলা এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসনসহ আগামী জাতীয় নির্বাচনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের মধ্যে তো অনেক পারস্পরিক স্বার্থ আছে। দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। উন্নয়ন আছে, বাংলাদেশে গণতন্ত্রের ব্যাপার আছে, মানবাধিকারের ব্যাপার আছে, বাংলাদেশে আইনের শাসনের ব্যাপার আছে- ইত্যাদি সব কিছু নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন? এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র সম্বন্ধে বিশ্বব্যাপী সবাই অবগত আছে।
এখানে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছে এটা তো আপনারা জানেন। এসব ব্যাপারে উনারা কনসার্ন। বাংলাদেশের বিষয় নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনা হচ্ছে উনারা (জামার্নি) তো তার একটা অংশ। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, আমেরিকা বলছে, বৃটেন বলেছে, সবাই বলছে। আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না। কারণ বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবে উনারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? সকলের চোখ তো বাংলাদেশের দিকে। আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে? তারা (জার্মানি) চোখ রাখছে, তারাও দেখতে চাচ্ছে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন কোথায় যায়? সেটা তারা চোখ রাখছে। উনাদেরও অবজারভেশন আছে।

এ বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির বিষয়ে সবাই অবগত আছেন, এখানে অবগত করার কিছু নাই। এখন দেশে-বিদেশে বাংলাদেশের সার্বিক অবস্থা সবারই জানা আছে।
আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে কিছু বলেছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, না, না- এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে অংশগ্রহন তো আমাদের দলের নিজস্ব ব্যাপার।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর রাষ্ট্রদূত নিয়েছেন জানিয়ে আমীর খসরু বলেন, চেয়ারপারসন কেমন আছেন উনি খোঁজ-খবর নিয়েছেন। চেয়ারপারসনের বিষয় তো সবাই অবগত আছেন। উনার জেলে থাকার পেছনে যে কারণ সেটা সবারই তো জানা আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies