1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২১৬ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিনটি পালনের শুরুতেই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ-এর সভাপতি মো.মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, কালাই পৌরসভা, উপজেলা প্রশাসনসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান এক এক করে শ্রদ্ধা জানান । পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য’- শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনাসভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ. কে.এম রওশন আলম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, কালাই পৌরসভার মেয়র মোছা.রাবেয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো. ফজলুর রহমান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, কালাই থানার অফিসার ইনচার্জ মো. সেলিম মালিক, উপজেলা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী, কালাই ডিগ্রী কলেজের উপাধক্ষ্য মো. মামুনুর রশীদ, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস রতœা রশিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies