1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বাংলাদেশে করোনায় আজও মৃত্যু নেই, শনাক্তও কমেছে

  • সম্পাদনার সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৮৩ বার প্রদশিত হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আজও কারো মৃত্যু হয়নি। ফলে টানা দুই দিন করোনায় মৃত্যুশূন্য পার করল বাংলাদেশ। এর আগে ৯৬ দিন পর মঙ্গলবার করোনায় মৃত্যুশূন্য দিন ছিল। ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১১২ জনও থাকল। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৮২ জনের শরীরে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন। করোনাভাইরাস নিয়ে বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৭৯টি। শনাক্তের হার ১.৩৮ শতাংশ।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ১৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন।
এর আগে মঙ্গলবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২১৭ জনের শরীরে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies