1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর সাপাহারে কবুতর খামারে অগ্নিকান্ড

  • সম্পাদনার সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ফেন্সি কবুতর খামারে ভয়াবহ অগ্নিকান্ডে খামারীর প্রায় ১৫লক্ষ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের ছোট মামুরিয়া গ্রামে। খামার মালিক মতিউর রহমান জানান, বুধবার (১৬ মার্চ) ভোর পৌনে ৪ টার দিকে কে বা কাহারা তার খামারে আগুন লাগিয়ে দেয়। ঘটনার সময় স্থানীয় লোকজনের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে এসে তিনি ভয়াবহ অগ্নিকান্ড দেখতে পান। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এসময় সংঘটিত অগ্নিকান্ডে বিভিন্ন ফেন্সি প্রজাতির প্রায় ৩৫০টি কবুতর, ১৫০টি কবুতরের বাচ্চা, ১০০পিস কবুতরের ডিম, ১০০টি বিদেশী বাজরিকা পাখি, বিভিন্ন প্রজাতির ২৪টিবিদেশী ঘুঘু,খামারে রক্ষিত নগদ ৫২হাজার টাকা, আসবাব পত্র, খাঁচা, কবুতর ও পাখির খাদ্যসামগ্রী পুড়ে ভষ্ম হয়ে যায়। এতে ওই খামারীর প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খামার মালিক মতিউর রহমান ছোট মামুরিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তদন্তের জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। সাপাহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেওতিনি জানান ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies