1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ছে

  • সম্পাদনার সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। এ নিয়ে পঞ্চমবারের মতো খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে। নিয়ম অনুযায়ী এখন কিছু আনুষ্ঠানিকতা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে। খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ মার্চ) দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।তিনি জানান, আগের শর্তে মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর জন্য মতামত জানিয়েছেন তারা। সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, আইন মন্ত্রণালয়ের মতামত ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর আগে সকালে আইনমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, আজই খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে মতামত জানাবে আইন মন্ত্রণালয়।
গত বছরের সেপ্টেম্বরে খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রাখার সর্বশেষ সিদ্ধান্ত জানিয়েছিল সরকার। আগামী ২৪ মার্চ এর মেয়াদ শেষ হবে। প্রতিবার একই শর্তে তাকে কারাগারের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, মুক্ত অবস্থায় খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies