1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পোরাশায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিপিএ পোরশায় বিভিন্ন স্তরের কর্মকর্র্তা-কর্মচারী, সেবা গ্রহিতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। সভায় উপজেলার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও মমতাজ বেগম, থানা অফিসার ইনচার্জ শফিউল আজমখাঁন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পূর্বে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিপিএ একই স্থানে গণশুনানীতে অংশ গ্রহণ করেন। এছাড়াও তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস ও এলাকা পরিদর্শন করেন। তিনি পোরশায় রাত্রিযাপন করবেন এবং নিতপুর ডা: বশিরুল হক ব্যাডমিন্টন গ্রাউন্ডে ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহন করবেন বলে সংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies