1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২২৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানাগেছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ৮ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল মোড়ের পার্শ্বে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়নের সিংগা গ্রামের মৃত মেকু সরদারের ছেলে আব্দুর সাত্তার (৬০) এবং একই ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত লফের আলীর ছেলে খোরশেদ আলী (৪৫)। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, নিহত আব্দুস সাত্তার পেশায় একজন ভ্রাম্যমাণ ছিট কাপড় বিক্রেতা এবং খোরশেদ আলী একজন পথচারী। আজ সকালে আব্দুস সাত্তার ভ্যানে করে ছিট কাপড় নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে কামার পাড়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় খোরশেদ আলী রাস্তা পার হচ্ছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল মোড়ের পার্শ্বে পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁ গামী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে ধাক্কা লেগে ছিট কাপড় বিক্রেতা আব্দুস সাত্তার ঘটনাস্থলেই মারা যান। আর পথচারী খোরশেদ আলীকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies