1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

দাদা-দাদির কবরের পাশে হাদিসুর রহমানকে দাফন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

হাদিসুরের এমন ফেরা মেনে নিতে পারছে না পরিবার। কত স্বপ্ন বুনেছিল তাকে নিয়ে। অথচ তার নিথর দেহটা বাড়ি ফিরেছে। স্বজনদের আর্তনাদে তাই ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবার সূত্রে জানা গেছ, আজ সকাল ১০টায় জানাজা নামাজ শেষে তার দাদা আতাহার উদ্দিন হাওলাদার ও দাদি মোসাঃ রোকেয়া বেগমের কবরের দক্ষিণ পাশে হাদিসুর রহমানকে দাফন করা হয়েছে। আজ সকালে কবর খোড়া হয়েছে। জানাজার জন্য বাড়ির পূর্বপাশে মাঠে একটি অস্থায়ী মঞ্চে কফিন রেখে জানাজা সম্পন্ন করা হয়। জানাজা নামাজ পড়ান ছালেহিয়া সিনিয়র আলিম মাদরাসার সংলগ্ন মসজিদের প্রেস ইমাম প্রভাষক মোঃ জিয়াউর রহমান। ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলায় বাংলাদেশী ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। গতকাল দুপুর ১২টা ৫ মিনিটে হাদিসুরের লাশবাহী টার্কিশ এয়ারের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে কিছু দাফতরিক কাজ শেষে দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাদিসের লাশ গ্রামের বাড়ি বেতাগীর উদ্দেশে রওনা হয়।  গতকাল তার লাশ বাড়িতে ফিরেছে রাত ৯টা ৪৫ মানিটে। পুরো বাড়ি জুড়ে শোকের মাতম। নিস্তব্ধ এলাকা। হাদিসুরের মেজো ভাই তরিকুল ইসলাম জানান, আমার বড় ভাই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। আমি এবং আমার ছোট ভাই যাতে চাকুরি পেতে পারি এজন্য সরকারের কাছে দাবি জানাই। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, ‘পরিবারের দাবি ছিল হাদিসুরের লাশ অল্প সময়ের মধ্যে ফিরে পাওয়া। প্রধানমন্ত্রী সেই আশা পূর্ণ করেছেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, ‘হাদিসুরের এমন মৃত্যুতে আমরা শোকাহত। উপজেলা প্রশাসন পরিবারের জন্য সহায়তা করবেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies