1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকার সারাদেশে ২০০টি আধুনিক প্যাডি সাইলো নির্মাণ করতে যাচ্ছে-খাদ্যমন্ত্রী

  • সম্পাদনার সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৮৫ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন,সরকার সারাদেশে ২০০টি আধুনিক প্যাডি সাইলো নির্মাণ করতে যাচ্ছে। বর্ষা মৌসুমে কৃষকদের কাচাধান নিয়ে দূর্ভোগের কথা ভেবে আধুনিক প্যাডি সাইলো নির্মাণ করতে যাচ্ছে। তিনি বলেন,প্রতিটি প্যাডি সাইলো ৫ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন হবে। সাইলোর আওতাধীন কৃষকরা কাঁচাধান সাইলোতে দিয়ে ১৪ শতাংশ আদ্রতা সম্পন্ন ধান পাবে এবং সরকার ওই ধান কিনতে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করবে। এতে কৃষকরা লাভবান হবেন। সোমবার বেলা সাড়ে ১০টায় নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কৃষকদের মাঝে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি করোনা ভাইরাসের ক্রান্তিলগ্ন সময়ের কথা তুলে ধরে বলেন,ওই সময় খাবার না পেয়ে প্রাই দুই লক্ষ মানুষ মারা যাবে এমনটি প্রচার করেছিল একটি দল। কিন্তু প্রধান মন্ত্রী শেখ হাসিনা সেই চ্যালেঞ্জ মোকবেলা করতে সক্ষম হয়েছেন। সারাদেশে কোথাও না খেয়ে একজন মানুষও মারা যায়নি। হোটেল কর্মচারী থেকে শুরু করে প্রতিটি মানুষ করোনাকালীন খাদ্য পেয়েছে এতটুকুও ঘার্তি হয়নি।
রাণীনগর উপজেলা প্রসাশন ও খাদ্য বিভাগের আয়োজনে উৎপাদিত ফসল ও বীজ সংরক্ষনের জন্য চার হাজার কৃষকদের মাঝে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল,রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জি.এম.ফারুক হোসেন পাটওয়ারী এবং রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies