1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় তিন জনকে হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদন্ড, ১জনের যাবজ্জীবন

  • সম্পাদনার সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৮৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ৮বছর আগে আলোচিত তিন খুনের মামলায় ৯ জনকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এই মামলার অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদন্ড ও যাবজ্জীবন পাওয়া আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। হত্যাকান্ডে ঘটনার আট বছর পর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। মৃত্যুদন্ড পাওয়া আসামিরা হলেন, বদলগাছীর উজালপুর গ্রামের সাইদুল, আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ, আবুল হোসেন, মোস্তফা ও সোহাগ আলী। এদের মধ্যে সাইদুল, জায়েদ ও সোহাগ পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া একই গ্রামের মৃত মছির এর ছেলে মো. হাসেম আলীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী মো. হাফিজার রহমান। গত ২০১৪ সালের ৬ জুন জেলার বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে প্রকাশ্য দিবালোকে শহিদুল ইসলাম দুলু, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদকে হত্যা করা হয়। রাষ্ট্রপক্ষের পক্ষের অতিরিক্ত কৌঁসুলী মো.মোজাহার আলী বলেন, ২০১৪সালে ২০১৪ সালের ৬ জুন জেলার বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে শহিদুল ইসলাম দুলু, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদকে হত্যা করা হয়। আজ (সোমবার) আদালত যে রায় দিয়েছেন তাতে করে ন্যায় বিচার পেয়েছে বলে মনে করি। এখন তা কার্যকর দ্রুত করা হোক এমনটাই প্রত্যাশা করছি। আসামী পক্ষের আইনজীবি রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বদলগাছীতে ২০১৪সালে ঘটে যাওয়া আলোচিত তিন খুনের মামলার রায় আজ আদালত দিয়েছেন। এতে ৯জনকে ফাঁসি ও ১জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। আপদত এটা কোন মন্তব্য করতে চাচ্ছিনা। তবে, দন্ডপ্রাপ্তদের পরিবার উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানতে পেরেছি। উল্লেখ্য, ২০১৪সালের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বদলগাছী উপজেলার উজালপুর গ্রামের শহিদুল ইসলাম দুলু, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদ গণদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে ওই বছরের ৬ জুন বিকেল ৩টার দিকে দেশীয় অস্ত্র দিয়ে একই গ্রামের হাসেম আলী, ছাইদুল, আইজুল হক, জালাল হোসেন, হেলাল হোসেন, বেলাল, জায়েদ গংরা হামলা চালিয়ে শহিদুল ইসলাম দুলু, আমজাদ ও আব্দুল ওয়াদুদ আহত অবস্থায় পরদিন (৭জুন ) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। এই ঘটনায় নিহত শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন বাদি ২২ জনকে আসামী করে মামলার পর পুলিশ সাত জনকে আটক করে জেল হাজতে পাঠায়। ২৪ জনকে আসামী করা হলে চার্জশীটে দুইজনের নাম বাদ দেয়া হয়। অন্যদিকে মারা যান আরও দুইজন। আর ১০জনকে মামলা থেকে অব্যহতি ( খালাস) দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies