1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এই সরকার হত্যা ও রক্তক্ষরণ ছাড়া কিছুই পারেনি: রিজভী

  • সম্পাদনার সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৫৫ বার প্রদশিত হয়েছে

হত্যা ও রক্তক্ষরণ ছাড়া ক্ষমতাসীন সরকার কিছুই পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ক্ষমতা পাকাপোক্ত করে রাখতে প্রধানমন্ত্রী নিজের পথের কাঁটা যেন না থাকে সে জন্য খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে বলেও অভিযোগ করেছেন বিএনপি এই নেতা। সোমবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। বিশেষ অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বিএনপির আন্দোলন-সংগ্রামকে ‘বাঁচা-মরার সংগ্রাম’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘এই সরকার অনেক কিছুই হত্যা করবে, এরা গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের কথা বলার স্বাধীনতা হত্যা করেছে, গণতন্ত্রের মৌলিক অধিকারগুলো হত্যা করেছে, এরা হত্যা ও রক্তক্ষরণ ছাড়া কিছুই পারেনি। আর এগুলো নিশ্চিত করার জন্যই গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে সেই অভিযোগপত্রে সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিছুই নাই। কিন্তু তাকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বলেছেন তিনি অনেক উন্নয়ন করেছেন। আপনাদের ধরে নিতে হবে প্রধানমন্ত্রী যখন বলবেন তারপরেই দ্রব্যমূল্যর দাম বেড়ে যাবে। জনগণ খেতে না পেয়ে বাঁচল কিংবা মরল এর কোনো তোয়াক্কা করে না তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies