1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মুকুলের মৌ-মৌ গন্ধে পোরশার আম বাগান

  • সম্পাদনার সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: বরেন্দ্র অঞ্চল খ্যাত নওগাঁর পোরশা উপজেলার সারি-সারি আম বাগান গুলোতে এখন মুকুলের মৌ-মৌ গন্ধ। আম গাছের ডালে-ডালে দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। গাছগুলো ভরে গেছে মুকুলে মুকুলে। আম গাছ গুলোতে শোভা পাচ্ছে সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে আম গাছ গুলির প্রতিটি ডাল যেন নুয়ে পড়ার উপক্রম। মুকুলের মাঝে মৌমাছিদের আনাগোনা দেখে মনে হচ্ছে এগুলোই এদের মধু আহরণের একমাত্র ক্ষেত্র। এত মুকুলের সমারোহ দেখে বাগান মালিক ও আম চাষীদের প্রাণ যেন ভরে উঠেছে। গাছের ডালে-ডালে এত মুকুল দেখে সোনালী স্বপ্নে বিভোর এ অঞ্চলের আমচাষী আর বাগান মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা। জানাগেছে, এবছর উপজেলায় প্রায় ১০ হাজার ৫৫০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, গোটা নওগাঁ জেলার চাইতে বেশি আম চাষ হচ্ছে এ উপজেলায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার জানান, উপজেলায় প্রতি বছর আমের বাগান বেড়েই চলছে। ফলে উৎপাদন লক্ষমাত্রাও বেড়ে যাচ্ছে। গতবছরের তুলনায় এবছর মুকুলের পরিমান বেশী। চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হবে বলে তিনি আশা করছেন। এখানকার উৎপাদিত আম অনেক সুস্বাদু হওয়ায় দেশের সকল বাজারে চাহিদা বেশী। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে আমের উৎপাদন লক্ষমাত্রায় পৌঁছা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, যে সকল গাছের মুকুল বের হয়ে কুড়ি ফুঁটে গেছে কোন কারনে যদি আকাশের বৃষ্টি বা ঝড় হয় তাহলে ওই সকল মুকুলের সামান্য কিছু ক্ষতি হতে পারে। এক্ষেত্রে চাষিদের তিনি ভাল ব্রান্ডের ছত্রাকনাশক ঔষুধ স্প্রে করার পরামর্শ প্রদান করছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies