1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পলাশবাড়ীতে দারিদ্র বিমোচন সংগঠন কর্তৃক ফুলেল শুভেচ্ছা

  • সম্পাদনার সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২১০ বার প্রদশিত হয়েছে

পলাশবাড়ী প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পলাশবাড়ী দারিদ্র বিমোচন সংগঠনের নতুন কমিটি গঠন উপলক্ষে নেতৃবৃন্দের পরিচিতি, সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত শনিবার সকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পলাশবাড়ী শহীদ মিনার চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে প্রথমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা পলাশবাড়ী থানা পুলিশ পরিদর্শক রুপ কুমার সরকার, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলামকে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। দারিদ্র বিমোচন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান সরকার ইউসুফ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আঃ রউফ, আজাহারুল ইসলাম ও ফরিদুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, পলাশ, আল আমিন, নাঈম, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, কাউছার, সিদ্দিক হোসেন, শাকিল সরকার, রুহুল আমিন, মুন্না মিয়া ও গোলাম আজম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies