1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দ্রব্যমূল্য নিয়ে সরকার জনগণের সাথে মশকরা করছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে সরকার জনগণের সাথে মশকরা করছে। সাধারণ মানুষের সাথে মশকরা করা মোটেই উচিৎ নয়। নিত্যপণ্যের চড়া দামে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। আজ রোববার সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘নাম বলতে চাই না, আমাকে জড়িয়ে সরকারের এক মন্ত্রী বলেছেন আমি নাকি ব্যবসায়ীদের সঙ্গে জড়িত। এটা হাস্যকর একটা কথা। আমি কখনোই ব্যবসার সাথে জড়িত ছিলাম না। আমি শিক্ষকতার সাথে জড়িত ছিলাম। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি করে তিনি বলেন, সরকার একটি খসড়া সম্প্রচার নীতিমালা করেছে। এটা নিবর্তনমূলক। স্বাধীনতার উদ্দেশ্যবিরোধী। যা বাস্তবায়ন হলে বাকস্বাধীনতা সম্পূর্ণরুপে হরণ হবে। বামজোটের ডাকা ২৮ মার্চের হরতালে বিএনপির সমর্থন থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল দলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে সরকার আবারো নতজানু পররাষ্ট্রনীতির পরিচয় দিয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকার তাদের অবস্থান স্পষ্ট করতে পারেনি। শক্তভাবে একটি বিবৃতি পর্যন্ত তারা দেয়নি। বিএনপি সব সময় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা যে কোনো দেশে আগ্রাসনের বিরোধীতা করি। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ সভাপতি নূর করিম, ওবায়দুল্লাহ্ মাসুদ, যুগ্মসাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ্ চৌধুরী, দফতর সম্পাদক মামুন অর রশিদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies