1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহলের গাত্রদাহ দেখা দিয়েছে-এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

  • সম্পাদনার সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহলের গাত্রদাহ দেখা দিয়েছে। ঐ মহল কখনও দেশের মঙ্গল চায়না। দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাক তারা কখনও চায়না। দেশের মানুষ যখন ভালো আছেন, দু’বেলা পেট ভরে ভাত খেতে পাচ্ছেন, যখন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়েছে এটি তাদের ঈর্ষার কারন। রোববার (১৩ মার্চ) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কখনো চোরাপথ বা অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসে না। এদেশের মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর হাত ধরে এই দলের জন্ম। আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন করে যাচ্ছেন, তখন একটি দল হিংসায় পুড়ে যাচ্ছে। তারা যে কোন একটু ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এদেরকে মোকাবেলা করতে সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে। লিটন বলেন, পদ্মাসেতু নির্মান নিয়ে যখন দেশী বিদেশী চক্রান্ত চলছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নিজেদের অর্থে পদ্মাসেতু নির্মিত হবে। ইনশাআল্লাহ তার দৃঢ়চেতা নেতৃত্বে পদ্মাসেতু এখন দৃশ্যমান। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন,  দেশে কোনো খাবারের সংকট নেই। উল্টো সর্বকালের সেরা মজুত রয়েছে সরকারের হাতে। সে মজুত থেকে নিম্নআয়ের মানুষকে স্বল্পমূল্যে খাদ্য দেওয়া হচ্ছে। কেউ না খেয়ে বা আধাপেটে নেই’। মন্ত্রী বলেন, আমরা সবাই একেক জন বঙ্গবন্ধুর সৈনিক। এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে দেশ উন্নয়নে রোল মডেলে পরিণত হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল আওয়াল, শহীদুজ্জামান সরকার এমপিসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে পুনরায় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারকে সভাপতি ও আহসান হাবিব ভোদনকে সাধারন সম্পাদক ঘোষনা করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies