1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইউক্রেন নিয়ে কিছু বাংলাদেশী গণমাধ্যমের সংবাদ প্রচার পক্ষপাতমূলক : রুশ রাষ্ট্রদূত

  • সম্পাদনার সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৯৬ বার প্রদশিত হয়েছে

ইউক্রেন পরিস্থিতি ও সেখানে রাশিয়ার পদক্ষেপ নিয়ে সংবাদ প্রচারে বাংলাদেশী কিছু গণমাধ্যমের ‘পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি’র অভিযোগ তুলে তাদের সমালোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি. মানতিতস্কি। তিনি এটাকে ঢাকা ও মস্কোর সম্পর্ক নষ্ট করার ‘ইচ্ছাকৃত প্রচেষ্টা’ বলেও বর্ণনা করেছেন। রোববার (১৩ মার্চ) বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের সম্পাদক, রেডিও ও টিভি প্রধানদের কাছে এক খোলা চিঠিতে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘ইউক্রেন পরিস্থিতি ও সেখানে রাশিয়ার পদক্ষেপের প্রতি কিছু বাংলাদেশী গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি পক্ষপাতদুষ্ট বলে মনে করি। আর এটা যারা সর্বদা রাশিয়ান ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক সহযোগিতাকে ক্ষুণ্ণ করতে চায় সেই শক্তির ইচ্ছাকৃত প্রচেষ্টার ফল।’ রাষ্ট্রদূত ১৯৭১ সালের কথা উল্লেখ করেন, ‘যখন বাংলাদেশীরা ভারত ও ইউএসএসআরের সক্রিয় সমর্থনে বাঙালিদের প্রতি হয়রানি, বৈষম্য ও সহিংসতা বন্ধ এবং মাতৃভাষায় কথা বলার অধিকার উপভোগের অবাঙালি প্রভুদের উৎখাত করে।’ তিনি বলেন, ‘পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের রুশ ভাষাভাষী জনগণ আট বছর ধরে একই অধিকার পাওয়ার জন্য সংগ্রাম করে আসছে এবং কিয়েভ শাসনে তারা গণহত্যারও শিকার হচ্ছে।’ তিনি বলেন, ‘আমি আশা করি, আমার খোলা চিঠির মাধ্যমে আপনার পাঠকরা ইউক্রেনের চারপাশের বিষয়ে একটি বিকল্প দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হতে সক্ষম হবেন।’ সম্পাদকদের কাছে তার চিঠিটি বাংলাদেশি পাঠকদের কাছে আবারো ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ লক্ষ্য ও কার্যক্রম ব্যাখ্যার একটি প্রচেষ্টা বলেও জানান তিনি। রাষ্ট্রদূতের মতে লক্ষ্যগুলো হলো :
১. ইউক্রেনের রুশ ভাষাভাষী বেসামরিক নাগরিকদের রক্ষা করা যারা আট বছর ধরে কিয়েভ সরকার দ্বারা গণহত্যার শিকার হয়েছে;

২. নব্য ফ্যাসিবাদ নির্মূল করা;

৩. ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের বিকাশ রোধ করা এবং

৪. ইউক্রেনে ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপন বন্ধ করা।

কার্যক্রমগুলো হলো :
১. ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং ডিনাজিফাই করা (নাৎসি মতাদর্শ থেকে মুক্ত করা);

২. মহান দেশপ্রেমিক যুদ্ধে পরাজিত হওয়ার পর ইউক্রেনে মাথাচাড়া দিয়ে উঠা নব্য ফ্যাসিবাদের অবসান ঘটানো;

৩. রাশিয়ান ফেডারেশনের সীমান্তে সামরিক হুমকি দূর করা;

৪. শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য হুমকিস্বরূপ ইউক্রেনের আগ্রাসী সত্তাকে নিরস্ত্র করা এবং

৫. রাশিয়ান ফেডারেশনের আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং রাশিয়ান নাগরিকদের বিরুদ্ধে অপরাধ করেছে এমন ব্যক্তিদের চিহ্নিত করা এবং শাস্তি দেয়া। রাষ্ট্রদূত মানতিতস্কি বলেন, ‘আমরা ইউক্রেন দখলের পরিকল্পনা করছি না। আমরা ইউক্রেনের জনগণের সাথে যুদ্ধ করছি না। আমরা জোর করে কারো ওপর কিছু চাপিয়ে দিতে চাই না। আমরা অনেকবার ব্যাখ্যা করেছি ইউক্রেনের পরিস্থিতি এমনভাবে বিকশিত হয়েছে যে এটি রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies