1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১২ বছরে অনেক করেছেন এবার পদত্যাগ করুন ঃ গয়েশ্বর

  • সম্পাদনার সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৪৮ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোটার: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় আওয়ামীলীগের উদ্দেশ্যে বলেছেন, গত ১২ বছরে গুম, খুন, মুদ্রা পাচার , দূর্নী লুটপাট অনেক করেছেন। এখনও সময় আছে। জনগনের কাছে মাফ চান। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। দেশে থাকার পরিবেশ সৃষ্টি করুন। বিএনপিকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে লাভ নেই। হত্যা , গুম খুন করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। হাতে সময় নেই। অল্প সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে যুদ্ধ করে হাসিনা সরকারের পতন ঘটানো হবে। তিনি সরকারী কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন আপনারা জনগনের কর্মচারী এবং তারাই বেতনভাতা দেয়। কিন্তু নিজেরা অনেকে সরকারী দলের কর্মচারী মনে করেন। তিনি প্রশ্ন করেন, আওয়ামীলীগ যখন ক্ষমতায় থাকবে না তখন আপনারা কোথায় যাবেন। তাই জনগনের মুখোমুখী হবেন না। আপনারাও গণতন্ত্র ফিরিয়ে দেয়ার যুদ্ধে শামিল হোন। বিএনপি নেতা ইলিয়াস আলীর মতো গণতন্ত্র গুম হয়ে গেছে। একে খুঁজে বের করতে হবে। বিএনপি দলের মধ্যেও গণতন্ত্র চর্চা করে। তাই গোপন ব্যালটে তৃণমূল নেতা নির্বাচন করছেন। অবাধ , সুষ্ঠ ু ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে করতে হয় আওয়ামীলীগকে শিখতে হবে। তিনি আরো বলেন,মার্চ মাস মানেই আমি মেজর জিয়া বলছি। জিয়ার ঘোষনায় দেশ স্বাধীন হয়েছে। অথচ তার সহধর্মিনী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় ৪বছর ধরে কারাগারে রাখা হয়েছে। তিনিও ৯ বছর আন্দোলন করে এরশাদ সরকারের পতন ঘটিয়েিেছলেন । এরপর থেকে আজো গণতন্ত্রের জন্য যুদ্ধ করছেন। তিনি শনিবার শহরের কেন্দ্রীয় ইদগাহে অনুষ্ঠিত বগুড়্ াশহর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে শহর শাখার ২১টির ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডের ১২৬৮ জন কাউন্সিলরসহ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। শহর বিএনপির আহবায়ক মশিউর রহমান শামীমের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু , কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মাহবুবর রহমান শামিম (চট্রগ্রাম) , ডাঃ সাখাওয়াত হাসান জীবন (সিলেট) , মোস্তাক মিয়া (কুমিল্লা) , অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন (বরিশাল) , মিসেস শামা ওবায়েদ (ফরিদপুর) অনিন্দ্য ইসলাম অমিত (খুলনা) ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বগুড়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল ও মোশারফ হোসেন এমপি, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, সদর উপজেলার নবনির্বাচিত সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, তৌহিদুল আলম মামুন,খাদেমুল ইসলাম , মাজেদুর রহমান জুয়েল, আবু হাসান প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটে ১২শতাধিক কাউন্সিলর ভোট দেন। এরপর ফলাফল ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies