1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সাবেক সরকারি কর্মকর্তার বাসায় মিলল ৫১২ লিটার সয়াবিন তেল

  • সম্পাদনার সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৮৯ বার প্রদশিত হয়েছে

ব্যবসায়ী বা ডিলার না হয়েও বাড়িতে ৫১২ লিটার সয়াবিন তেল মজুত করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. লায়েকুজ্জামান। তার বিরুদ্ধে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। সে মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশের ওই কর্মকর্তা। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার বাসায় অভিযান চালায় পুলিশ। বিপ্লব কুমার সরকার বলেন, লালমাটিয়ার একটি ফ্ল্যাটে থাকতেন লায়েকুজ্জামান। পাশেই তার শ্বশুরের বাসাটিও তিনি দেখাশোনা করতেন। সে বাসাতেই ৫১২ লিটার তেল মজুদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তিনি ব্যক্তিপর্যায়ে তেলগুলো কিনে জমা করে রেখেছেন। তার কাছে এসব তেল কেনার রশিদ দেখতে চাইলে কৃষি মার্কেটের সূর্য এন্টারপ্রাইজের একটি রশিদ দেখান। রশিদ যাচাই করে ১৫৯ টাকা দরে ৪০ লিটার তেল কেনার প্রমাণ পাওয়া গেছে বাকি তেল তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন। সূর্য এন্টারপ্রাইজের ওই রশিদের মাঝে হাতে লিখে তেলের পরিমাণ বসিয়ে দিয়েছেন। লায়েকুজ্জামান রমজানে বাড়তি দামে তেল বিক্রির জন্য মজুত করেছেন বলে জানায় পুলিশ। পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার বলেন, লায়েকুজ্জামানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। রিমান্ডে পেলে তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। এক প্রশ্নের জবাবে ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, লায়েকুজ্জামান কোনো ব্যবসায়ী নয়, ডিলারও নয়। প্রাথমিকভাবে এটি তার ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য বলেই মনে হয়েছে। অতিরিক্ত লাভের আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করতে তিনি তেল মজুদ করেছেন। ৫১২ লিটার তেল মজুদ করা ফৌজদারী অপরাধ, এটি সংকট সৃষ্টির অপপ্রয়াস। ৪০ লিটার তেল এক দোকান থেকে কিনেছেন, বাকিগুলো কোথা থেকে কীভাবে সরবরাহ করেছেন তা জিজ্ঞাসাবাদে স্পষ্ট হওয়া যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies