1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকারের কাছে গরিবের হাহাকার পৌঁছায় না : রব

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, `বর্তমান সরকার অন্ধ। এ সরকার গরিব মানুষ দেখে না। এ সরকার বোধির, গরিবের হাহাকার এদের কাছে যায় না। মন্ত্রীরা নানা রকম কথা বলে মানুষের দুঃখ কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে।’
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদের আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। আবদুর রব বলেন, `সরকার গ্যাস ও পানির দাম বাড়িয়েছে দুই তিনবার করে। এখন চাল ডাল, পেয়াজ, মাছ, মাংস কোনো কিছুই আর বাকি নাই। সব কিছুর দাম বেড়েছে, যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।’ তিনি বলেন, `ধীরে ধীরে নয়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যের দাম। সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে চিন্তিত নয়। কিভাবে ক্ষমতায় টিকে থাকবে সেই নিয়েই ব্যস্ত। জনগণের দুঃখ কষ্ট লাঘব করার জন্য সরকারের কোনো ভূমিকা নাই। আছে শুধু লুটপাট করার মধ্যে।’ জেএসডি সভাপতি আরো বলেন, ‘জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ঘরে কতদিন না খেয়ে থাকবে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies