1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় সুজনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় সুজনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারে জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম,বিকশিত নারী নেটওয়ার্ক ও সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির আয়োজনের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ করে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সুজন নওগাঁ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এ.কে সাজু, জননী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকরামুল হোসেন, নারী উদ্যেক্তা ডলি আজাদ সহ সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আলোচানায় বক্তারা বলেন, সমাজে নানা ভাবে নারীরা পিছিয়ে এবং অবহেলিত, সর্বক্ষেত্রে নারীর সমতা, ও নারীদের ক্ষমতায়ন করে নারী শিক্ষার প্রসার ঘটিয়ে নারীর প্রাপ্য সম্মান নিশ্চিত করার লক্ষে সকলকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। অপরদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এডাব এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেনসিজ ইন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies