1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৯৬ জনে। নতুন শনাক্তের ৭০ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৩৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন। দৈনিক শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ। যা আগের দিন এই সংখ্যা ছিল ২ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩০৬২ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৫৪টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৯৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ পুরুষ এবং ২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৭৪ জন এবং নারী ১০ হাজার ৫২২ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।  মারা যাওয়া ৭ জনের ঢাকা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১ জন রয়েছেন। মারা মাওয়া ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপতালে এবং ১ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৩১২ জন। যা একদিনে মোট শনাক্তের ৬৯ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৩৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৫ জন শনাক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies