1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

তথ্য অধিকার বাস্তবায়নে আরো তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১৪৫ বার প্রদশিত হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণ যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারে সে লক্ষ্যে তথ্য প্রদানকারী কর্তৃপক্ষকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ‘তথ্য কমিশন রিপোর্ট ২০২০’ পেশ করলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’তিনি বলেন, সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন কে কাজে লাগাতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। রাষ্ট্রপ্রধান তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়নে কমিশনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনেরর সার্বিক কাযক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান তথ্য অধিকার আইন বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি ও পরিবীক্ষণ কমিটি গঠিত হয়েছে। প্রধান তথ্য কমিশনার রাষ্ট্রপতিকে জানান, জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণের সহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিনিধি দলে ছিলেন তথ্য কমিশনার, ডক্টর আবদুল মালেক এবং সুরাইয়া বেগম। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies