1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আরও যেসব স্থাপনায় হামলার ঘোষণা দিল রাশিয়া

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৭১ বার প্রদশিত হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও ইনফরমেশন এন্ড সাইকোলোজিকাল অপারেশনের ৭২ নং প্রধান কার্যালয়ে হামলা চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থাগুলো।  গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এখানে ইউক্রেনের প্রধান তথ্য আদান-প্রদানকারী স্থাপনাগুলো অবস্থিত। বার্তা সংস্থা আরআইএ নোভাস্তি ও টাস জানিয়েছে, এই হামলার লক্ষ্য হলো রাশিয়ার উপর পশ্চিমাদের ভুল তথ্য ও প্রোপাগান্ডা ঠেকানো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব স্থাপনার কাছে থাকা মানুষদের দ্রুত সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে।  রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছে, ভুল তথ্য ও প্রোপাগান্ডা ঠেকাতে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এবং ইনফরমেশন এন্ড সাইকোলোজিকাল অপারেশনের ৭২ নং প্রধান কার্যালয়ে ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হবে। এর আশেপাশে অবস্থিত সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এদিকে সোমবার যুদ্ধ বিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর রাশিয়ার সেনারা তাদের হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সোমবার রাতেই ইউক্রেনের দ্বিতীয় সর্ববৃহৎ শহর খারকিভের সরকারি অফিসগুলোতে হামলা চালায় রাশিয়া। সঙ্গে বেসামরিক স্থাপনাগুলোতেও চলে তাদের তাণ্ডব। এ হামলায় খারকিভে বহু মানুষ নিহত হয়েছেন। অনেকে এখনো ধ্বংস্বস্তুপের নিচে আটকা পড়ে আছেন।  রাজধানী কিয়েভ দখল করার জন্য দীর্ঘ ৪০ মাইল লম্বা এক বহর নিয়ে অপেক্ষা করছে রাশিয়ার সেনারা। পশ্চিমাদেশগুলোর আশঙ্কা যে কোনো সময় রাজধানীর দখল নিতে পারে রাশিয়া।
সূত্র: সিএনএন, আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies