1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

দেশে করোনায় আরো ৯ জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নতুন মৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৬৪ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৬ পরীক্ষাগারে ২১ হাজার ৫০৮ নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩ নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ০১ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ছয় হাজার ২৬৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ছয় হাজার ৬৮৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে শনাক্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। এই পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫৯ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ১৬৬ জন ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৯ লাখ ৪৩ হাজার ৬০৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮৯ লাখ ২৯ হাজার ৮৩২ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৪৮ হাজার ২০০ জন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট চার কোটি ২৯ লাখ ৫ হাজার ৮৪৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৪৮১ জনে। এদিকে, জার্মানিতে এই পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৫২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন এক লাখ ২২ হাজার ৬৩৯ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies