1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

গোবিন্দগঞ্জে পুকুর থেকে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

  • সম্পাদনার সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১২ বার প্রদশিত হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি সরকারি পুকুর থেকে হিমা খাতুন (১০) নামের এক কিশোরীর বস্তাবন্দি ভাসমান লাশ উদ্ধার করছে পুলিশ।  পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন বর্ধনকুঠি এলাকায় সরোবরো পুকুরে বস্তাবন্দি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা । গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার পরিচয় জানা যায়।  নিহত কিশোরী হিমা খাতুন (১০) উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের হাসানুর রহমানের মেয়ে। সে দীর্ঘ দিন যাবত তার মামার একই উপজেলার সাতাইল বাতাইল গ্রামের সাইফুল ইসলামের বাড়ীতে থেকে লেখা-পড়া করতো।  গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, লাশটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies