1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকার অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি : বাবলা

  • সম্পাদনার সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থামাতে না পারা সরকারের ব্যর্থতা। দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়েই চলছে। কোনোভাবেই সরকার এর দায়ভার এড়াতে পারে না।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে। সরকার এই অসাধু সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে। অসাধু ব্যবসায়ীদের কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আজ শনিবার বিকেলে রাজধানীর শ্যামপুরের বালুর মাঠে ৫৯নং ওয়ার্ড জাপা আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবলা বলেন, সরকার বলছে- মানুষের গড় আয় আড়াই হাজার ডলার অতিক্রম করেছে। অথচ সামান্য তেল কেনার জন্য টিসিবির পণ্যের ট্রাকের পিছনে শতশত মানুষ ছুটছে। যা জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটা আমাদের জন্য লজ্জাজনক।
সুলতানা আহমেদ লিপির সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, যুগ্ম-মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, শেখ মাসুকুর রহমান, সুজন দে, কেন্দ্রীয় নেতা এমএ সোবহান, শামসুজ্জামান কাজল, ইব্রাহিম মোল্লা, ডিকে সমির প্রমুখ।
সম্মেলনে সুলতানা আহমেদ লিপিকে সভাপতি, মো. স্বাধীন সাধারণ সম্পাদক এবং শহর আলী শওকতকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ৫৯নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies