1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় অবৈধ ইট ভাটায় অভিযান, ১৬ লক্ষ টাকা জরিমানা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অবৈধভাবে ভাবে ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার জেলার সদর উপজেলা ও বদলগাছী উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকার পরিবেশ অধিদপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন। অভিযানে জেলার ছয়টি অবৈধ ইটভাটার মালিকদের ১৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নওগাঁ সদর উপজেলার চারটি লাইসেন্স বিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ১০ লক্ষ ৫০ হাজার টাকা। এবং বদলগাছী উপজেলায় দুইটি লাইসেন্স বিহীন ইটভাটার ৬লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইট ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় সদর উপজেলার মেসার্স এসএস কনস্ট্রাকশনকে ৩লক্ষ টাকা, মেসার্স এবিসি ব্রিকসকে ২লক্ষ ৫০হাজার টাকা, মেসার্স মন্ডল ব্রিকসকে ২লক্ষ ৫০হাজার টাকা, মেসার্স স্বচ্ছ এন্টারপ্রাইজ এন্ড ব্রিকসকে ২লক্ষ ৫০হাজার টাকা এবং বদলগাছীর উপজেলার মেসার্স মুন ব্রিকস ফিল্ডকে ৩লক্ষ টাকা ও মেসার্স দিপ্তী ব্রিকসকে ৩লক্ষ টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, নওগাঁ জেলার সদর উপজেলা ৪টি এবং বদলগাছী উপজেলায় ২টি ইটভাটায় প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। ওই সব ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তিনি আরো বলেন, নওগাঁ জেলা আরো অনেক অবৈধ ইটভাটা আছে। সেগুলো বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies