1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির ১১ দিনব্যাপী কর্মসূচি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৮ বার প্রদশিত হয়েছে

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইউটিলিটি সেবার মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে ১১ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার যেন বিক্রি করে সে দাবি বাস্তবায়নেও এ কর্মসূচি গ্রহণ করেছে দলটি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে এসব কর্মসূচি চলবে ১৫ মার্চ পর্যন্ত।
কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি শাখা ২৬ ফেব্রুয়ারি রাজধানীতে বিক্ষোভ করবে এবং ২৮ ফেব্রুয়ারি সব বিভাগীয় শহরে একই কর্মসূচি পালন করবে দলটি। ২ মার্চ দেশের সব জেলায় এবং ৫ মার্চ সব উপজেলায় বিক্ষোভ করবে বিএনপি।
৬ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদল, ৮ মার্চ যুবদল, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল ও ১০ মার্চ কৃষক দল সারাদেশে বিক্ষোভ করবে।
১২ মার্চ বিএনপি সারাদেশের সব ইউনিয়ন, ওয়ার্ড ও বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করবে। এছাড়া ১৪ মার্চ সারাদেশে জাতীয়তাবাদী মহিলা দল এবং ১৫ মার্চ তাঁতী দল বিক্ষোভ করবে। এসব কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, ‘চাল, ডাল ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং পানি, বিদ্যুৎ ও গ্যাসসহ ইউটিলিটি সেবার দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে। এটি প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। কারণ তাদের প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।’তিনি বলেন, ‘তাই আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির দাবিতে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের জ্যৈষ্ঠ নেতারা এসব কর্মসূচিতে যোগ দেবেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies