1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকাল পৌঁনে ৫টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেন তিনি। এদিন বিকাল ৪টা ১০ মিনিটে চেয়ারপারসনের গুলশান বাসভবন ফিরোজ থেকে বের হন খালেদা জিয়া। ৪টা ৩৬ মিনিটে হাসপাতালে আসেন। গাড়িতে রেখেই তাকে টিকা দেয়া হয়।খালেদা জিয়াসহ মোট চার জন টিকা নিয়েছেন। অন্যদের মধ্যে আছেন খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা সিকদার, আবদুল রহিম, আবদুল খালেক। তাদের সবাইকেই ফাইজারের টিকা দেয়া হয়। গত ১৮ই আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১৯শে জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ।  চলতি বছরের ১১ই এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের ভাড়া বাসায় থাকছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies