1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মেলেনি টিসিবির পণ্য, ক্ষুব্ধ ক্রেতারা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

টাঙ্গাইলের ধনবড়ীতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার দুপুরে উপজেলার পাথারিয়া বাসস্ট্যান্ডে ট্রাক সেলের মাধ্যমে এসব পণ্য বিক্রি করে তারেক ট্রেডার্স। কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন প্রায় তিন শতাধিক ক্রেতা। তাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় পণ্য সরবরাহ কম থাকায় ক্রেতারা পণ্য কিনতে পারেননি এবং হয়রানির শিকার হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার জাকির হোসেন ও তারেক ট্রেডার্সের প্রতিনিধি আবু তারেক। পণ্য কিনতে আসা আব্দুল আজিজ ও জালাল উদ্দিন বলেন, জানতে পরি এখানে টিসিবির পণ্য বিক্রি হবে। তাই লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি করেই কিনলাম। কিন্তু হয়রানির শিকার হতে হয়েছে। লাইনে দাঁড়িয়ে আবার অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। স্বাস্থ্যবিধি কেউ মানেননি।  পণ্য না পেয়ে ফিরে যাওয়া হোসেন আলী, মো. রাব্বি মিয়া, আব্দুল হালিম ও লাইলী বেগমসহ অনেকেই জানান, তারা গরিব, কম দামে টিসিবির পণ্য বিক্রি হয় জানতে পেরে কেনার জন্য এসেছিলেন। কিন্তু লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরও পণ্য কেনা হয়নি তাদের।  পণ্য কেনা হয়নি বলে কষ্ট হচ্ছে জানিয়ে তাদের দাবি, নিম্ন আয়ের মানুষের জন্য কম মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করা খুবই প্রয়োজন।  তারেক ট্রেডার্সের প্রতিনিধি আবু তারেক জানান, টিসিবির পণ্যের ব্যাপক চাহিদা। চাহিদা থাকলেও আমরা কম পেয়ে থাকি। প্রশাসনের নির্ধারিত স্থানে এসব পণ্য বিক্রি করা হয়। ক্রেতারা জানার পর থেকেই ওই স্থানে ভিড় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন বলেন, যে পরিমাণে টিসিবির পণ্য পাওয়া যাচ্ছে এর চেয়ে দ্বিগুণ চাহিদা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পণ্য বেশি পাওয়ার জন্য ব্যবস্থা করা হবে। যেন ক্রেতাদের খালি হাতে ফিরে যেতে না হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies