1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

টিকাদানে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে দশম : স্বাস্থ্যমন্ত্রী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ এখন টিকাদানের দিক থেকে বিশ্বে দশম স্থানে অবস্থান করছে, যা আমাদের জন্য একটি বড় অর্জন। তিনি বলেন, বাংলাদেশ টিকা কার্যক্রমে বরাবরই সফল। এজন্যই এবারো টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ বিশ্বের বহু উন্নত দেশকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) দেশব্যাপী অনুষ্ঠিতব্য এক দিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে দেশে এখন পর্যন্ত ১০ কোটি ৩৩ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। এই সংখ্যা আমাদের মোট জনসংখ্যার ৮৬ শতাংশ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬১ শতাংশ এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৬ শতাংশ মানুষকে। তিনি বলেন, আমাদের লক্ষ্যমাত্রা দেশের অন্তত ৯০ ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। সে লক্ষ্যেই আমরা আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী এক দিনে এক কোটি ডোজ টিকা দেবার প্রস্তুতি গ্রহণ করেছি। এটি সফল করতে সবাইকে টিকা নিতে এগিয়ে আসতে হবে। টিকাদানে বাংলাদেশের ব্যাপক সফলতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের টিকাদান কর্মসূচির নিয়মিত যে হালনাগাদ তথ্য, তার ওপরে ভিত্তি করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ বলেছে, ৬৫টি দেশের মধ্যে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে। দেশের মানুষকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমার দেখেছি করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের ৮৫ শতাংশই টিকা নেননি। কাজেই টিকা নেয়া অনেক জরুরি। আমাদের হাতে এখনো প্রায় ৯ কোটির মতো টিকা রয়েছে। কাজেই টিকার কোনো অভাব হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies