1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • সম্পাদনার সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১০ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা অধিকার প্রতিষ্ঠায় শাসকের বুলেটের সামনে বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন জাতির বীর-সন্তানরা। এই গর্বের একুশকে তাই ভোলেনি বাংলাজাতি। ভাই হারানো বুকে ব্যাথা কি সহজে ভোলা যায়। তাই প্রতি বছরের মতো এবারও জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে কালাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা ও কালাই থানা অফিসার ইনচাজ সেলিম মালিকসহ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, প্রেসকা¬ব ও উপজেলা প্রশাসনসহ এলাকার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এক এক করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিএনপি, জাপা-(এ)সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।  পরে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কালাই উপজেলার যুবউন্নয়ন কর্মকর্তা একেএম রওশন আলম-এর সঞ্চালনায় কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন মোল্লা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা, কালাই থানা অফিসার ইনচাজ মো.সেলিম মালিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক ফজলুর রহমান, কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নীলিমা জাহান, উপজেলার মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিজম উদ্দিন ও কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্র নাথ দাস, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে উপজেলার কাকলি শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুলে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও শুদ্ধ বাংলা বানান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতাদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies