1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রমজানে ৬ খাদ্যপণ্য সাশ্রয়ী দামে পাবে কোটি মানুষ : বাণিজ্যমন্ত্রী

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৩ বার প্রদশিত হয়েছে

পবিত্র রমজানে এক কোটি হতদরিদ্র মানুষকে সাশ্রয়ী দামে ছয় খাদ্যপণ্য সরবরাহ করবে সরকার। রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে এই এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পেঁয়াজ, ডাল, চিনি, তেল, ছোলা ও খেজুর- এই ছয় খাদ্যপণ্য সরবরাহ করা হবে। বাণিজ্যমন্ত্রী জানান, তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হলেও, দাম না বাড়ালে ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দিতে পারেন। এতে সংকট আরো বেশি হবে। মন্ত্রী আরো জানান, কৃষকদের স্বার্থেই পেঁয়াজের দাম বেশি রাখা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা তো সত্যি কথা যে মানুষের কষ্ট হচ্ছে। আমরা যেটা চেষ্টা করছি, সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে সেটা সাধারণ মানুষকে দেয়া। আমরা চিন্তা করলাম রমজান মাস উপলক্ষে ৫০ লাখ মানুষকে দেওয়া যায় কিনা। সেটা ট্রাকের মাধ্যমে নয়, আগে যেভাবে আড়াই হাজার টাকা দিয়েছিল, দুস্থ লোক যারা তাদের কাছে পৌঁছে দেবো।’ তিনি বলেন, ‘কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, এক কোটি মানুষকে সেই ব্যবস্থায় আনতে। আমরা সরকারিভাবে চেষ্টা করছি রমজানকে সামনে রেখে এক কোটি মানুষকে আমরা এ ধরনের সামগ্রী সাশ্রয়ী দামে দেবো। আগে যেভাবে টাকাটা দেওয়া হয়েছে, সেই লিস্ট তো আছে। প্রতিটি ইউনিয়নে টিসিবির মাধ্যমে ওপেনিং করা হবে সেখান থেকে তারা কালেক্ট করে নেবে। যে চারটা পণ্য আমরা দেই সেটার সঙ্গে রমজান মাসে খেজুর ও ছোলা যোগ হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies