1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ

দেশে করোনায় মৃত্যু ২১, শনাক্ত ১৯৮৭

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

দেশে করোনাভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ভাইরাস সংক্রমণে শনাক্ত হয়েছেন মোট এক হাজার নয় শ’ ৮৭ জন। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে করোনাভাইরাস সংক্রমণে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার নয় শ’ ৬৫ জন। অপরদিকে ভাইরাস সংক্রমণে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন। এর আগে শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ভাইরাস সংক্রমণে শনাক্ত হয়েছেন দুই হাজার এক শ’ ৫০ জন। শনাক্তের হার ছিলো আট দশমিক ৭১ ভাগ। শনিবারের তুলনায় ভাইরাস সংক্রমণ শনাক্ত কমলেও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা আটজন বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ, সাতজন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন। চট্টগ্রামে চারজন, রংপুরে দুইজন এবং বরিশাল, সিলেট ও রাজশাহীতে একজন করে মারা গেছেন। রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন নয় হাজার দুই শ’ ৫২ জন। এখন পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার পাঁচ শ’ ৮৪ জন। ২৪ ঘণ্টায় ২৫ হাজার চার শ’ ১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার চার শ’ পাঁচটি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সাত দশমিক ৮২ ভা। মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies