1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দুর্বার গণআন্দোলনে আওয়ামী লীগকে পরাজিত করা হবে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই গণ-আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আজকে সমগ্র দেশকে তারা (সরকার) লুটপাটের রাজত্ব তৈরি করেছে। দুর্নীতিতে দেশ এমনভাবে ভরে গেছে। দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা অনেকগুলো মামলা দেখছিলেন। তাকে এখন সরিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ দুর্নীতি দমন কমিশনকেও আজ পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে। তিনি বলেন, আজকে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় মন্ত্রী ও একজন উপদেষ্টার ফোনালাপের কথোপকথন ফাঁস হয়েছে। সেই ফোনালাপে প্রধানমন্ত্রীর পুত্র জয়ের একটা প্রজেক্ট, সেটা পাস করানোর জন্য মন্ত্রী কথা বলছেন উপদেষ্টার সাথে। একজন বিচারককে সেখানে জড়ানো হয়েছে এবং সচিবালয়ের একটি ফাইলকে মুভমেন্ট করানোর কথা বলা হয়েছে। এই কথোপকথনের মধ্যে কী আছে এটা আমরা জানতে চাই। এই ফোনালাপের বিষয়ে আমরা তদন্ত চাই। তা-না হলে জনগণের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে। বিএনপির মহাসচিব বলেন, সময় খুব কম, আমাদেরকে অতিদ্রুত জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে এই ভয়াবহ সরকারকে সরাতে হবে। তারা বেশিদিন ক্ষমতায় থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, ’৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যে চেতনা, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে দেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন, সেই চেতনাকে আওয়ামী লীগ চুরমার করে দিয়েছে। দুর্ভাগ্য আমাদের, আজকে স্বাধীনতার ৫০ বছরে এসেও সেই স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বানাতে পারিনি। ‘আজকে আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের যে সত্তা, যে আলাদা পরিচিতি সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে আজ সত্যিকার অর্থে নতজানু একটি রাষ্ট্রে পরিণত করেছে।’
ফখরুল বলেন, এই সরকার আসার পর থেকে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। যে নির্বাচন ব্যবস্থা ছিল সেটাকেও তারা ভেঙে ফেলেছে। আমাদের ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, আমাদের ন্যূনতম বেঁচে থাকার অধিকার তাও তারা বিলীন করে দিয়েছে। এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মীর্জা আব্বাস, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies