1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ

ইসি গঠনে চূড়ান্তদের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৮ বার প্রদশিত হয়েছে

নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। তবে চূড়ান্তদের নামের তালিকা প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির এক বৈঠকে এই নাম চূড়ান্ত করা হয়। ওবায়দুল হাসান বলেন, ‘১২-১৩ জনের নাম চূড়ান্ত করেছি, আশা করছি ২২ তারিখের বৈঠক শেষে ১০ জনের নাম পাব। তবে ১০ জনের নাম প্রকাশ করব না, কিন্তু রাষ্ট্রপতি চাইলে তার অনুমতিক্রমে নাম প্রকাশিত হতে পারে।’ এর আগে বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বিকেল ৪টা ৫০ মিনিট থেকে এই বৈঠক শুরু হয়। সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বৈঠকে উপস্থিত ছিলেন। শনিবার সার্চ কমিটির পঞ্চম সভায় বিভিন্নভাবে আসা তিন শতাধিক নামের মধ্য থেকে প্রাথমিকভাবে ২০ জনের নামের তালিকা প্রস্তুত করে সার্চ কমিটি। এই তালিকা থেকে চূড়ান্ত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে। এই পর্যন্ত ছয়টি বৈঠক করেছেন সার্চ কমিটির সদস্যরা। প্রথম বৈঠকের পর দেশে নিবন্ধিত ৩৯টি দলসহ ব্যক্তি ও পেশাজীবীদের আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়। এর ভিত্তিতে ৩১৫ জনের একটি তালিকা গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে সার্চ কমিটি। ২৪ ফেব্রুয়ারির আগে প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের একাটি তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। রাষ্ট্রপতি এ তালিকা থেকে পাঁচজনকে নিয়োগ দেবেন। সর্বশেষ ইসির মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এই জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। আইন অনুসারে গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সার্চ কমিটি গঠন করেন। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies