1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সার্চ কমিটিতে বিএনপির নাম দেয়ার প্রশ্নই আসে না : রিজভী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, `নিশিরাতের সরকারের বানানো সার্চ কমিটিকে বিএনপি প্রত্যাখ্যান করেছে। সেখানে নাম দেওয়ার প্রশ্নই ওঠে না। আসলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন।’
তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা, পরলোকগত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী এ কথা বলেন। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বর্তমান সার্চ কমিটিতে যাঁরা রয়েছেন, সবাই আওয়ামী লীগের। ‘মূলত, এটি সার্চ কমিটি নয়, এটি হলো ক্রাশ কমিটি। তাদের দ্বারা যে কমিশন গঠিত হবে, তারাও তাই হবে। এ কমিটির মাধ্যমে যে ইসি গঠিত হবে, তারা জালিয়াতি ও পাতানোর নির্বাচনই উপহার দিবে। আরেকটি পাতানো নির্বাচন আয়োজনের জন্য শেখ হাসিনা তা করেছেন’, বলেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা পরিষ্কার বলে দিতে চাই—এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।’ নিত্যপণ্য দ্রব্যের ভয়ংকর উর্ধ্বগতির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘এখন শীতকাল রবিশষ্যের মৌসুম। এখন নিত্যপণ্যের দাম কম থাকার কথা। অথচ সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। সেদিকে তাদের কোনো নজর নেই। জনগণ বাঁচুক, না বাঁচুক তাদের কিছু যায় আসে না। বর্তমানে মিথ্যাই হয়েছে তাদের একমাত্র অবলম্বন।’এ সময় রুহুল কবির রিজভী তাঁত শিল্প ধ্বংসের জন্য সরকারকে দায়ী করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies