1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সর্বদলীয় ঐক্য গঠন করে ছাত্রদের রাজপথে নামতে হবে : ডা: ইরান

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬০ বার প্রদশিত হয়েছে

জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়তে মেধার বিকাশ ঘটাতে হবে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকারের ভ্রান্তনীতি ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস নৈরাজ্যের কারণে শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে দেশপ্রেমিক সকল ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মেহনতি মানুষের সন্তানদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। কাগজ-কলম-পেন্সিলসহ শিক্ষা উপকরণের দাম নাগালের বাইরে। অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় লুটপাট দুর্নীতি ও অর্থপাচার জ্যামিতিক হারে বাড়ছে। গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশপ্রেমিক ছাত্রসংগঠনগুলোর সমন্বয়ে সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করে সর্বাত্মক লড়াই সংগ্রাম জোরদার করতে হবে। শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফখরুল আলম, কলেজ সম্পাদক আবদুল্লাহ মারুফ, জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, গণতান্ত্রিক ছাত্র-আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, নাগরিক ছাত্রঐক্যের সেক্রেটারি তরিকুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি ইউসুফ আহমেদ মানসুর, ইসলামী ছাত্রমজলিসের ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, যুবমিশন সদস্য সচিব সৈকত চৌধুরী, ছাত্রমিশনসহ সভাপতি নাজমুল ইসলাম মামুন, পাঠাগার সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত। লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবির, আর্ন্তজাতিক সম্পাদক খোন্দকার মিরাজুর ইসলাম, প্রচার সম্পাদক মনির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies