1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত মানবকন্ঠ ও চ্যানেল এস টিভির কুড়িগ্রাম প্রতিনিধি সাগরের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদ ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ

দেশে করোনায় আরো ২৪ জনের মৃত্যু, শনাক্তের হার ১০-এর নিচে

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮৪ জনের শরীরে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৩১ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জন। করোনাভাইরাস নিয়ে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৭৬৫টি। শনাক্তের হার ৯.৩১ শতাংশ।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৯ হাজার ৯৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১৪ জন। এছাড়া চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২, খুলনায় ১, সিলেটে ৩ ও রংপুরে ১ জন মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জনের শরীরে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies