1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত মানবকন্ঠ ও চ্যানেল এস টিভির কুড়িগ্রাম প্রতিনিধি সাগরের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদ ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ইস্যুতে জ্বালানি তেলের দাম কমল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা সফলভাবে সমাপ্ত হওয়ার সম্ভাবনার কারণে জ্বালানি তেলের দাম কমেছে। শুক্রবার জ্বালানি তেলের এ দাম কমে বলে জানিয়েছে ইয়েনি শাফাক। জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তাদের প্রতি ব্যারেল অপরিশোধিত খনিজ তেলের মূল্য রাখছে ৯২.৫১ মার্কিন ডলার। এর আগে জ্বালানি তেলের প্রত্যেক ব্যারেলের মূল্য ছিল ৯২.৯৭ মার্কিন ডলার। এখন ওই খনিজ তেলের মূল্য কমেছে ০.৪৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বেঞ্চমার্কের অপরিশোধিত জ্বালানি তেলের প্রত্যেক ব্যারেলের মূল্য এখন ৯১.১৭ মার্কিন ডলার। এর আগে এ ব্রান্ডের জ্বালানি তেলের প্রত্যেক ব্যারেলের মূল্য ছিল ৯১.৭৬ মার্কিন ডলার। এখন মূল্য কমেছে ০.৬৪ শতাংশ। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন যে পরমাণু আলোচনা সফলভাবে সমাপ্ত হওয়ার কাছাকাছি পর্যায়ে আছে। বুধবার ইরানের পরমাণু আলোচক আলি বাগেরি কানি তার টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে বলেন, আমরা একটি পরমাণু চুক্তি সম্পন্ন হওয়ার কাছাকাছি পর্যায়ে আছি।
এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, আমরা এখন (পরমাণু আলোচনার) চূড়ান্ত পর্যায়ে আছি।
ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা সফলভাবে সমাপ্ত হলে বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়বে। কারণ, ইরান তখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রি শুর করবে। এমন একটি সম্ভবনা থাকায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। একই সময়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্ঘাতের শঙ্কায় জ্বালানি তেলের মূল্য খুব বেশি কমেনি।
সূত্র : ইয়েনি সাফাক

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies